© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কোনো সরকারই জাদুর চেরাগ নিয়ে আসে না; নতুন সরকারকে সময় দিন: সাবেক উপদেষ্টা ফাওজুল কবির

শেয়ার করুন:
কোনো সরকারই জাদুর চেরাগ নিয়ে আসে না; নতুন সরকারকে সময় দিন: সাবেক উপদেষ্টা ফাওজুল কবির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫৪ পিএম | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
ফাওজুল কবির বলেন, ‘সরকারের সমালোচনা করার জন্য বিরোধী দল ও ছায়া মন্ত্রিসভা আছে, আমাদের তো কোন দল নাই। তাই এ বিষয়ে আমার নতুন করে আর কিছু বলার নাই।’
সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের সংক্ষিপ্ততার কারণে বেশ কিছু ভালো কাজ করা হয়নি বলে মন্তব্য করেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তাই তিনি সবাইকে নতুন সরকারকে সময় দেওয়ার অনুরোধ জানান।
আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের প্রোফাইল থেকে একে পোস্টে এ অনুরোধ জানান ফাওজুল কবির।

ফাওজুল কবির লেখেন, 'এখনও সাংবাদিক ও অন্যান্যরা আমার পূর্বতন দফতরের বিষয় সমূহ, সরকারের বিভিন্ন সিদ্ধান্ত বিষয়ে জানতে চাইলে আমি অপারগতা জানাই।'

তিনি বলেন, 'তারা দুই ধরনের বিষয়ে আমার মন্তব্য জানতে চান: (১) সরকারের নতুন সিদ্ধান্ত; (২) আমার কার্যকালের বিষয়। প্রথম বিষয়ে আমার মন্তব্য হলো, নবনির্বাচিত সরকার যে কোন সিদ্ধান্ত নেয়ার বিষয়ে নিরঙ্কুশ ক্ষমতাপ্রাপ্ত।
দ্বিতীয় বিষয়ে তিনি বলেন, 'আমি তিন মন্ত্রণালয়েই আমি উত্তরসূরির জন্য বার্তা রেখে এসেছি। যেখানে আমরা কোথা থেকে শুরু করেছি, কী করেছি, এখন কোথায় আছি, কী করতে পারিনি ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে বিস্তারিত জবাবদিহি রেখে এসেছি। এ ছাড়াও পাঁচটি মন্ত্রণালয় ও বিভাগ তাদের কার্যক্রম বিষয়ে সংক্ষিপ্ত পুস্তিকা প্রকাশ করেছে। কিছু জানার প্রয়োজন হলে বর্তমান কর্ণধারদের ও দফতর প্রধানদের সাথে কথা বলুন।'

তিনি আরও বলেন, 'সরকারের সমালোচনা করার জন্য বিরোধী দল ও ছায়া মন্ত্রিসভা আছে, আমাদের তো কোন দল নাই। তাই এ বিষয়ে আমার নতুন করে আর কিছু বলার নাই। আমি আগেই জনসমক্ষে বলেছি, যে দলই নির্বাচিত হোক না কেন আমরা জাতি হিসাবে আমরা তাদের পেছনে দাঁড়াব।'

সরকারকে সময় দেওয়ার বিষয়ে তিনি বলেন, 'আরেকটা কথা, সরকারের কাছ থেকে ভালো কিছু পেতে হলে সরকারকে সময় দিতে হবে। কোন সরকারই জাদুর চেরাগ নিয়ে আসেনা। তাছাড়াও অবকাঠামো খাতে প্রকল্প বাস্তবায়ন সময়সাপেক্ষ।'
তিনি আরও বলেন, 'অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের সংক্ষিপ্ততার কারণে আমরা বেশ কিছু ভালো কাজ করতে পারিনি।'

এজন্য সবাইকে নতুন সরকারকে সময় দেওয়ার জন্য অনুরোধ জানান এ সাবেক উপদেষ্টা।

এবি/টিএ

মন্তব্য করুন