© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মাদক কারবারি যদি আমার ভাইও হয় কোনো ছাড় নয় : দিপু ভূঁইয়া

শেয়ার করুন:
মাদক কারবারি যদি আমার ভাইও হয় কোনো ছাড় নয় : দিপু ভূঁইয়া

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০৬ পিএম | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর সাথে উপজেলা প্রশাসনের সব কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয়, সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আইভি ফেরদৌসসহ বিভিন্ন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় নবনির্বাচিত এমপির কাছে বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন তারা। এ সময় মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় জনগণের ভোটে আজ আমি সংসদ সদস্য হয়েছি। জনগণ আমাকে ভোট দিয়েছে তাদের সেবা করার জন্য। এলাকার উন্নয়ন করার জন্য।

এ জন্য আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। যারা বিগত সময়ে আন্দোলন-সংগ্রাম করে মৃত্যুবরণ করেছেন তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। উপজেলার শিক্ষাব্যবস্থার উন্নতি করতে যা করার দরকার সে ব্যবস্থা করব। 

বিগত সময়ে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের কোনো সমস্যা থাকলে আমাকে জানাবেন।

উপজেলায় বর্তমানে প্রধান সমস্যা মাদক। মাদক কারবারি যদি আমার ভাইও হয় তাকে ছাড় নয়। মাদক নির্মূলে পুলিশকে সর্বাত্মক ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন তিনি।

আরআই/টিকে

মন্তব্য করুন