© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্বাস্থ্যমন্ত্রী / মশার উপদ্রব কমাতে সিটি করপোরেশন-স্বাস্থ্য মন্ত্রণালয় একসঙ্গে কাজ করবে

শেয়ার করুন:
মশার উপদ্রব কমাতে সিটি করপোরেশন-স্বাস্থ্য মন্ত্রণালয় একসঙ্গে কাজ করবে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৪ পিএম | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
মশার উৎপাত কমাতে সিটি করপোরেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয় একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, মশা মারার ওষুধ কাজ করছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। আগামীকাল বুধবার সিটি করপোরেশনের দুটি ডিপো পরিদর্শনে যাবেন তারা।এবারে এডিস মশা নিয়ন্ত্রণে আগে থেকেই সরকার প্রস্তুতি নিচ্ছে বলে জানান তিনি।

এর আগে বিকেলে স্থানীয় সরকার, স্বাস্থ্য অধিদফতর ও কীটতত্ত্ববিদদের নিয়ে মতবিনিময় সভা করেন স্বাস্থ্যমন্ত্রী।

গত এক সপ্তাহ ধরে রাজধানীসহ সারাদেশেই বেড়েছে মশার তীব্র উপদ্রব।

এসএন 

মন্তব্য করুন