২ সচিবের দপ্তর বদল
ছবি: সংগৃহীত
০৯:০০ পিএম | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
দুই সচিবের দপ্তর বদল করেছে সরকার। তাদের দপ্তর বদল করে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদারকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. সানোয়ার জাহান ভূঁইয়াকে বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে।
এসএন