© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিআইসির নতুন মহাপরিচালক হলেন আবদুর রকিব

শেয়ার করুন:
সিআইসির নতুন মহাপরিচালক হলেন আবদুর রকিব

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫১ এএম | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআরের) কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক হিসেবে মোহাম্মদ আবদুর রকিবকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এতোদিন এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের কর কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এনবিআরের এক প্রজ্ঞাপন সূত্রে এসব তথ্য জানা গেছে।

কর প্রশাসনের দ্বিতীয় সচিব স্বাক্ষরিত আদেশে কর অঞ্চল-১৯- এর কমিশনার ড. লুৎফুন্নাহার বেগমকে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

আর কর অঞ্চল-১৯- এর নতুন কমিশনার হিসেবে ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিটের কমিশনার মোসাম্মৎ সাহেনা আক্তারকে পদায়ন করা হয়েছে।

এসকে/টিকে

মন্তব্য করুন