সবার সহযোগিতা ছাড়া প্রকল্প বাস্তবায়ন করা কঠিন : এ্যানি
ছবি: সংগৃহীত
০৪:০৫ পিএম | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সবার সহযোগিতা ছাড়া প্রকল্প বাস্তবায়ন করা কঠিন। খালের বিভিন্ন স্থানে অবৈধভাবে বাড়িঘর ও দোকান নির্মাণ করে দখল করা হয়েছে। আলোচনা ও সহযোগিতার মাধ্যমে জনস্বার্থে এসব সমস্যা সমাধান করা হবে। আমরা নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করতে চাই।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ঢাকার কেরানীগঞ্জের শুভাঢ্যা খালসহ একাধিক খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, প্রকল্পের বিভিন্ন সমস্যা চিহ্নিত করা হয়েছে। আমরা প্রকল্পটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। জনগণের কাছে এর সুফল পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।
একটি স্বনির্ভর বাংলাদেশ গড়তে কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করে এগিয়ে যেতে হবে। তবে সমাধানে শুধু মন্ত্রণালয় নয়, জনপ্রতিনিধি ও স্থানীয়দেরও সহযোগিতা প্রয়োজন।
খনন কর্মসূচিকে একটি বিপ্লব ও আন্দোলন হিসেবে উল্লেখ করে পানি সম্পদ মন্ত্রী বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ আন্দোলনের সূচনা করেছিলেন।
ইউটি/টিএ