© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দুই প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?

শেয়ার করুন:
দুই প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০৮ পিএম | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত দুই প্রতিমন্ত্রীর মধ্যে দফতর বণ্টন করা হয়েছে।

গত ১৭ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগের জারিকৃত প্রজ্ঞাপনের আলোকে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এই দায়িত্ব অর্পণ করা হয়। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নবনিযুক্ত প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপিকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। অন্যদিকে মো. রাজিব আহসান এমপিকে নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সহকারী সচিব (প্রশাসন শাখা) অজিত দেবের সই করা আদেশে বলা হয়, বর্ণিত অবস্থায় প্রতিমন্ত্রীদের দফতর বণ্টনের আদেশ জারির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হলো।

আদেশের অনুলিপি এরইমধ্যে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট সব দফতরে সদয় অবগতি ও কার্যার্থে পাঠানো হয়েছে।

আইকে/টিএ

মন্তব্য করুন