© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুমিল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মধ্যরাতে হাসনাত আব্দুল্লাহ

শেয়ার করুন:
কুমিল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মধ্যরাতে হাসনাত আব্দুল্লাহ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১০ পিএম | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
কুমিল্লার দেবীদ্বারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মধ্যরাতে ছুটে গেলেন এমপি হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের খাইয়ার গ্রামের পীর্জা বাড়িতে আগুনে পোড়া ঘর পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা ও সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। 

মঙ্গলবার রাত ১০টার দিকে ওই এলাকার জাহাঙ্গীর আলমের বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় তার দুটি ঘর ও ঘরের ভেতরে থাকা আসবাব সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয়রা জানায়, হঠাৎ করে ঘর থেকে আগুনের লেলিহান শিখা দেখে আমরা দৌড়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি।

তবে আগুনের তীব্রতা খুব বেশি থাকায় ঘরের ভেতরের আসবাব, কাপড়চোপড় ও প্রয়োজনীয় মালপত্র রক্ষা করা সম্ভব হয়নি। আগুনে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

দেবীদ্বারের নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ আগুনে ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শনে গিয়ে বলেন, ‘আমরা আপনাদের পাশে আছি। আপনারা আগামীকাল থেকে ঘর নির্মাণের কাজ শুরু করেন। আমি ইউএনওর সঙ্গে কথা বলে কিভাবে আপনাদের সহযোগিতা করা যায় তা করব ইনশাআল্লাহ। আপনারা নিরাপদে থাকবেন, সাবধানে থাকবেন।


ইউটি/টিএ

মন্তব্য করুন