জুলাই হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি বদির ৬ মাসের জামিন
ছবি: সংগৃহীত
০২:১৭ পিএম | ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
জুলাই অভ্যুত্থানের সময় হত্যার মামলায় ছয় মাসের জামিন পেয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) আবদুর রহমান বদি।
আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে এই জামিন দেন হাইকোর্ট। হত্যাচেষ্টা মামলায় ২০২৪ সালের ২০ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে আবদুর রহমান বদিকে গ্রেপ্তার করে র্যাব।
টিজে/এসএন