রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা
ছবি: সংগৃহীত
০২:৫২ পিএম | ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ স্মৃতিসৌধে এই শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত ২৪ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান মো. আলী হোসেন ফকিরকে পদোন্নতি দিয়ে আইজিপি পদে নিয়োগ দিয়েছে সরকার।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তৌছিফ আহমেদ।
মো. আলী হোসেন ফকির বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের সদস্য। তার বাড়ি বাগেরহাট জেলায়।
কেএন/এসএন