চাঁদাবাজি হতে দেব না: নৌপরিবহন মন্ত্রী
ছবি: সংগৃহীত
০৩:৩২ পিএম | ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
বাস মালিক ও সমিতি সংগঠন যদি সমঝোতার ভিত্তিতে চাঁদা গ্রহণ করে, সেটা বৈধ। কিন্তু অবৈধ উপায়ে কেউ চাঁদাবাজি করলে সেটা বৈধ হবে না। এটা হতে দেব না।’
বৃহস্পতিবার ঈদ-পূর্ববর্তী নৌযাত্রা নির্বিঘ্নে করার প্রস্তুতি সভার পর মন্ত্রণালয়ের সভাকক্ষে নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, গত বছর নৌ ও সড়কপথে ঈদযাত্রা ভালো ছিল। এবার আরো ভালো করার চেষ্টা করা হবে। তিনি বলেন, ঈদের আগে-পরে পাঁচ দিন করে সড়ক ও নৌপথযাত্রীদের চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ নজরদারিতে রাখা হবে।
এসএস/টিএ