© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বেতন ৫ ধাপ অবনমিত করে কর কর্মকর্তা শিহাবুলের বরখাস্ত আদেশ প্রত্যাহার

শেয়ার করুন:
বেতন ৫ ধাপ অবনমিত করে কর কর্মকর্তা শিহাবুলের বরখাস্ত আদেশ প্রত্যাহার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২২ পিএম | ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
বদলির আদেশ অবজ্ঞাপূর্বক প্রকাশ্যে ছিঁড়ে ফেলার মাধ্যমে ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগ এনে মূল বেতন পাঁচ ধাপ অবনমিত করে এনবিআরের উপ-কর কমিশনার মোহাম্মদ শিহাবুল ইসলামকে সাময়িক বরখাস্ত আদেশ প্রত্যাহার করা হয়েছে।

এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান সই করা আদেশ সূত্রে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এসব তথ্য জানা গেছে।

২০২৫ সালের ১৫ জুলাই এক আদেশে এনবিআরের কর বিভাগের ওই কর্মকর্তাসহ কর বিভাগের ঊর্ধ্বতন ৮ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

এনবিআর আদেশ সূত্রে জানা, শিহাবুল ইসলাম কর্মরত থাকাকালে ২০২৫ সালের ২৪ জুন রাজস্ব ভবনের প্রবেশপথে অবস্থান করে এনবিআরের জারি করা বদলির আদেশ আইনসঙ্গত কারণ ছাড়াই ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সামনে প্রকাশ্যে ছিঁড়ে ফেলেন। ওই আচরণকে ঔদ্ধত্যপূর্ণ এবং চাকরি শৃঙ্খলার পরিপন্থি হিসেবে বিবেচনা করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে সরকারি কর্মচারী আচরণ বিধিমালা, ১৯৭৯-এর ৩০এ বিধি এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) বিধি অনুযায়ী ‘অসদাচরণ’-এর অভিযোগে বিভাগীয় মামলা রুজু করা হয়।

অভিযুক্ত কর্মকর্তা কৈফিয়তের জবাব দাখিল ও ব্যক্তিগত শুনানির আবেদন পর্যালোচনা শেষে বেতন গ্রেড পাঁচ ধাপ অবনমিত করার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে তার সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে আদেশে।


ইউটি/টিএ

মন্তব্য করুন