প্রিয়াঙ্কার উদ্দ্যেশে নিকের আবেগঘন চিঠি!
ছবি: সংগৃহীত
০৯:৩৬ পিএম | ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
বয়সের ব্যবধান নিয়ে কটাক্ষ, আন্তর্জাতিক কেরিয়ারের চাপ, ব্যক্তিগত শোক সব মিলিয়ে গত কয়েক বছর সহজ ছিল না প্রিয়াঙ্কা চোপড়া-র জীবনে। তবু প্রতিটি ঝড় সামলে আজ তিনি ও নিক জোনাস বিনোদন দুনিয়ার অন্যতম চর্চিত ‘পাওয়ার কাপল’।
সম্প্রতি এক পডকাস্টে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা। সেখানে সঞ্চালক জয় শেঠি নিকের লেখা একটি চিঠি পড়ে শোনান। স্ত্রীর উদ্দ্যেশে নিক লিখেছেন, তিনি শুধু আন্তর্জাতিক তারকা হিসেবে নয়, একজন কন্যা, মা ও স্ত্রী হিসেবেও প্রিয়াঙ্কাকে গভীরভাবে শ্রদ্ধা করেন। ব্যক্তিগত মুহূর্তে প্রিয়াঙ্কার মানবিক দিক, তাঁর সংবেদনশীলতা ও নেতৃত্বদানের ক্ষমতা নিককে সবচেয়ে বেশি মুগ্ধ করে।

নিক চিঠিতে উল্লেখ করেন, গত আট বছরে প্রিয়াঙ্কা বহু কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। ইঙ্গিত রয়েছে—
বয়সের পার্থক্য নিয়ে শুরুতে সমালোচনা,
হলিউডে নিজের জায়গা পাকা করার লড়াই,
বাবার মৃত্যুজনিত মানসিক আঘাতের স্মৃতি বহন,
সারোগেসির মাধ্যমে কন্যাসন্তানের আগমন ও সেই সময়ের জটিলতা,
কাজ ও সংসার সামলে বিশ্বজোড়া ব্যস্ততা।
নিকের কথায়, “এত ঝড়ের মধ্যেও তুমি ভেঙে পড়োনি। শক্ত থেকেছ। আমি তোমার জন্য গর্বিত।” এমনকি তিনি বলেন, প্রিয়াঙ্কার প্রয়াত বাবাও নিশ্চয়ই উপর থেকে মেয়েকে দেখে গর্ববোধ করছেন।

প্রিয়াঙ্কার একটি স্বভাব নিক বিশেষভাবে উল্লেখ করেছেন মানুষকে বিচার না করে তাঁদের ভাল দিক খুঁজে নেওয়ার ক্ষমতা। তাঁর মতে, এই গুণ বিরল এবং সেটাই প্রিয়ঙ্কাকে আলাদা করে তোলে।
স্বামীর এমন আন্তরিক বার্তা শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রিয়াঙ্কা। প্রায় আট বছরের দাম্পত্য জীবনের পরেও তাঁদের সম্পর্কে টান যে অটুট, এই চিঠিই তার প্রমাণ।
পিআর/টিকে