© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জবির বেদখল হল পুনরুদ্ধারের পদক্ষেপ গ্রহণ করা হবে: এমপি হামিদ

শেয়ার করুন:
জবির বেদখল হল পুনরুদ্ধারের পদক্ষেপ গ্রহণ করা হবে: এমপি হামিদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৩ পিএম | ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
ঢাকা-৭ আসনের সংসদ সদস্য (এমপি) হামিদুর রহমান হামিদ বলেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখলকৃত হলসমূহ পুনরুদ্ধারে বিদ্যমান আইনি জটিলতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি বলেন, সরকারের সহযোগিতায় পুরনো হলসমূহ ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে পবিত্র মাহে রমজান উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন হামিদ।

এ সময় বিশেষ অতিথির বক্তব্যে জবি উপাচার্য অধ্যাপক ড.মো. রেজাউল করিম বলেন, অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী।

যা বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য গর্বের বিষয়। সংসদ সদস্য হিসেবে তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সুদূরপ্রসারী ভূমিকা রাখতে সক্ষম হবেন। এ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনের কিছু অসংগতি সংশোধনের ক্ষেত্রে সংসদ সদস্য কার্যকর ভূমিকা রাখবেন।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, ইফতারের আয়োজন বিশ্ববিদ্যালয় পরিবারের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি করে।

শিক্ষক সমিতি প্রশাসনের সহযোগী হিসেবে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণে কাজ করবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, বিশ্ববিদ্যালয় পরিবারের ঐক্যই সর্বাগ্রে বিবেচ্য। বর্তমান সরকারের সময়ে বিশ্ববিদ্যালয় অধিক সুযোগ-সুবিধা পাবে। একইসঙ্গে বর্তমান সংসদ সদস্যের নেতৃত্বে বিদ্যমান আইনি জটিলতার সমাধান সম্ভব হবে এবং বেদখলকৃত হলসমূহ পুনরুদ্ধার করা যাবে আমরা সেই আশাবাদী।

এ সময় এই অনুষ্ঠানে জবি শিক্ষক সমিতির শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দীন, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, হলের প্রভোস্ট, প্রক্টর, বিভিন্ন দপ্তরের পরিচালক, জকসু প্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারাসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

এসকে/টিকে

মন্তব্য করুন