© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঘনিষ্ঠ দৃশ্য প্রসঙ্গে কী বললেন ভাগ্যশ্রী?

শেয়ার করুন:
ঘনিষ্ঠ দৃশ্য প্রসঙ্গে কী বললেন ভাগ্যশ্রী?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২২ পিএম | ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
একটি ছবিই তাঁকে তারকাখ্যাতির শিখরে পৌঁছে দিয়েছিল। সেই ‘ম্যায়নে প্যার কিয়া’ ছবির পর দীর্ঘ বিরতি, সীমিত কাজ, আর ব্যক্তিগত জীবনকে প্রাধান্য দেওয়ার সিদ্ধান্ত সব মিলিয়ে বহু বছর ধরেই আলোচনায় ভাগ্যশ্রী। সময়ের সঙ্গে বদলে যাওয়া চলচ্চিত্রধারা নিয়ে এ বার স্পষ্ট মত প্রকাশ করলেন তিনি।

সম্প্রতি এক আলোচনায় বর্তমান ছবির প্রবণতা নিয়ে কথা বলতে গিয়ে ভাগ্যশ্রী জানান, আগে গল্পে পুরুষকেন্দ্রিকতা বেশি থাকলেও এখন মহিলাকেন্দ্রিক কাজের সংখ্যা বেড়েছে। এই পরিবর্তন তিনি ইতিবাচক হিসেবেই দেখছেন। তবে তাঁর আপত্তি অন্য জায়গায়। অভিনেত্রীর মতে, অনেক সময় অকারণ ঘনিষ্ঠ দৃশ্য যোগ করে কৃত্রিমভাবে নাটকীয়তা বাড়ানোর চেষ্টা করা হয়, যা গল্পের প্রয়োজনের সঙ্গে সব সময় সঙ্গতিপূর্ণ নয়।



ভাগ্যশ্রীর বক্তব্য, সম্পর্কের গভীরতা বোঝাতে বা আবেগ প্রকাশ করতে সব সময় দেহঘনিষ্ঠতার আশ্রয় নেওয়া জরুরি নয়। ভালো চিত্রনাট্য ও সংলাপই যথেষ্ট প্রভাব ফেলতে পারে। তাঁর এই মন্তব্যে স্পষ্ট, বিনোদনের ভাষা বদলালেও তিনি সংযম ও সৌন্দর্যবোধকে গুরুত্ব দেন।

অভিনেত্রী বরাবরই ব্যক্তিগত মতামত খোলামেলাভাবে প্রকাশ করেন। দাম্পত্য সম্পর্ক নিয়েও তিনি পরামর্শ দিয়ে থাকেন। সম্প্রতি নারীর শারীরিক ও মানসিক পরিবর্তনের প্রসঙ্গ তুলে পুরুষদের প্রতি সহমর্মী হওয়ার আহ্বান জানান তিনি। তাঁর মতে, সম্পর্কে বোঝাপড়া ও সংবেদনশীলতাই সবচেয়ে বড় শক্তি।

দীর্ঘ সময় পরেও ভাগ্যশ্রীর বক্তব্যে যে দৃঢ়তা ও স্পষ্টতা রয়েছে, তা আবারও প্রমাণ করল রূপালি পর্দায় উপস্থিতি কমলেও মতামতের জোরে তিনি এখনও প্রাসঙ্গিক।

পিআর/টিকে

মন্তব্য করুন