মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে অভিযান, মাদকসহ আটক বেশ কয়েকজন
ছবি: সংগৃহীত
১০:৩৮ পিএম | ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
অপরাধ দমনে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ইফতারের পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর ২ শতাধিক সদস্য এই অভিযান পরিচালনা করে। এসময় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে বিভিন্ন অভিযোগে আটক করা হয়, উদ্ধার করা হয় মাদকও।
অভিযানে মোহাম্মদপুর পুলিশ, ডিএমপির সোয়াট টিম এবং প্রশিক্ষিত ডগ স্কোয়াড অংশ নেয়। ঘনবসতিপূর্ণ জেনেভা ক্যাম্পে ভেতরে ঢুকে কয়েকটি দলে বিভক্ত হয়ে এই চিরুনি অভিযান শুরু হয়।
রাজধানীকে চাঁদাবাজি, মাদক ও ছিনতাকারীমুক্ত করে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতেই এই অভিযান বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী। মোহাম্মদপুরের অপরাধপ্রবন এলাকাগুলোতে ঈদের আগ পর্যন্ত অভিযান চলমান থাকবে বলেও জানান তারা।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও জোনের ডিসি মোহাম্মদ ইবনে মিজান।
ইউটি/টিএ