নতুন ভূমিকায় ফিরছেন শ্বেতা!
ছবি: সংগৃহীত
১০:৪৮ পিএম | ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিক শেষ হওয়ার পরে বহুদিন ছোটপর্দায় দেখা যায়নি শ্বেতা ভট্টাচার্যকে। সম্প্রতি তিনি আবার ফিরেছেন নতুন একটি ভূমিকায়, যা দর্শকদের জন্য একেবারে নতুন অভিজ্ঞতা। সম্প্রতি তিন দিনের জন্য ‘দিদি নম্বর ১’ অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পেয়েছিলেন শ্বেতা। এই হঠাৎ দায়িত্বের বিষয়ে তিনি জানালেন, “খুবই ভয় পাচ্ছিলাম। রচনাদি (বন্দ্যোপাধ্যায়) তিন দিনের জন্য বাইরে গিয়েছিলেন, তাই আমাকে বলা হয়েছিল। তবে অভিজ্ঞতা হিসেবে দেখলাম এটি আমার জন্য চমৎকার সুযোগ।”

শ্বেতা আরও বলেন, এই অল্প দিনের সঞ্চালনার অভিজ্ঞতা তার নতুন অভিজ্ঞতার অংশ মাত্র। তিনি এখনো সিদ্ধান্ত নেননি ভবিষ্যতে নিজেকে সঞ্চালিকা হিসাবে দেখতে চান কি না। বর্তমানে তার মন সংসার ও ব্যক্তিগত পরিকল্পনায় নিবদ্ধ। বিয়ের পর স্বামী রুবেল দাস ধারাবাহিকের কাজে ব্যস্ত হওয়ায় তাঁদের ভ্রমণ পরিকল্পনা এখন স্থগিত।
দর্শকরা আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন, শ্বেতা কি আরও দীর্ঘ সময় ধরে সঞ্চালনায় থাকবেন, নাকি এটি কেবল অল্পদিনের একটি বিশেষ দায়িত্ব ছিল। ছোটপর্দায় ফেরার এই পদক্ষেপ তার অভিনয় ক্যারিয়ারের নতুন দিগন্ত খুলতে পারে।
পিআর/টিকে