© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কসমেটিক্স সার্জারির পর মারা গেলেন মডেল-কনটেন্ট ক্রিয়েটর বিয়াঙ্কা ডিয়াস

শেয়ার করুন:
কসমেটিক্স সার্জারির পর মারা গেলেন মডেল-কনটেন্ট ক্রিয়েটর বিয়াঙ্কা ডিয়াস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩৮ পিএম | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
কসমেটিক্স সার্জারি করার মাত্র কয়েকদিন পর মারা গেলেন ব্রাজিলিয়ান জনপ্রিয় মডেল ও কনটেন্ট ক্রিয়েটর বিয়াঙ্কা ডিয়াস। গত ১৯ ফেব্রুয়ারি মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে মাত্র ২৭ বছর বয়স হয়েছিল এ তারকার।

মার্কিন ম্যাগাজিন পিপলের প্রতিবেদনে বলা হয়েছে, বিয়াঙ্কা ডিয়াসের অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন তার বন্ধু ম্যাসাজ থেরাপিস্ট জেফ কালোর্স। সোশ্যাল মিডিয়ায় বন্ধুর সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করে মডেলের প্রতি মর্মস্পর্শী শ্রদ্ধা জানিয়েছেন কালোর্স। সঙ্গে লিখেছেন, ‘মৃত্যু কিছুই নয়। আমাদের বন্ধন এখনো ছিন্ন হয়নি।’

এছাড়া বন্ধু প্যাট্রিসিয়া গ্যান্ডেন ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমি শুধু জানি আমাদের সুন্দর মুহূর্ত ছিল, অবিশ্বাস্য আলাপচারিতা ছিল। ঈশ্বর তোমার পরিবারকে সান্ত্বনা দিক। আমি তোমাকে অনেক স্নেহ ও গর্বের সঙ্গে স্মরণ করব।’



এদিকে বিয়াঙ্কা ডিয়াসের আরেক বন্ধু জিওভান্না বোর্হেস ইনস্টাগ্রাম স্টোরিজে দু’জনের কিছু ছবি পোস্ট করেছেন। সেখানে মডেলের কসমেটিক্স সার্জারির চিত্র এবং পরবর্তীতে স্বাস্থ্যের পরিবর্তন স্পষ্টত ফুটে উঠেছে। জিওভান্না বোর্হেস জানিয়েছেন, বিয়াঙ্কা ডিয়াসের ফুসফুসে রক্ত জমাট বাঁধা ছিল, দু’বার খিঁচুনি হয়েছিল এবং তাকে যখন হাসপাতালে নেয়া হয় তখন সে আর বেঁচে ছিল না।

গত বছরের শেষ দিকে লন্ডনে একটি ছুটির দিন নথিভুক্ত করেছেন। ধারণা করা হচ্ছে, সর্বশেষ গত ১৮ ডিসেম্বর ব্রাজিলের সাও পাওলোতে একটি গাড়ির ভেতর থেকে তোলা সেলফি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন বিয়াঙ্কা ডিয়াস।

এ তরুণী মডেলের ইনস্টাগ্রামে প্রায় ৬০ হাজার ফলোয়ার ছিল। প্ল্যাটফর্মটিতে মডেলিং ও লাইফস্টাইল সংক্রান্ত বিভিন্ন ধরনের কনটেন্ট শেয়ার করতেন তিনি।

এমকে/এসএন

মন্তব্য করুন