© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইফতারে স্বাস্থ্যকর মিষ্টান্নতে সহজ রেসিপিতে রাখুন সেমাই কাস্টার্ড

শেয়ার করুন:
ইফতারে স্বাস্থ্যকর মিষ্টান্নতে সহজ রেসিপিতে রাখুন সেমাই কাস্টার্ড

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫৩ পিএম | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
রমজান মাসে সাহরি ও ইফতারে বাহারি খাবারের আয়োজন যেন এক অনিবার্য চিত্র। দীর্ঘ সময় রোজা রাখার পর ইফতারের টেবিলে একসঙ্গে সাজানো হয় নানা পদ। তবে স্বাদের দিকে বেশি মনোযোগ দিতে গিয়ে অনেক সময়ই স্বাস্থ্য ও পুষ্টির বিষয়টি উপেক্ষিত থেকে যায়। ফলে অজান্তেই অস্বাস্থ্যকর খাবার শরীরে প্রবেশ করে, যা পরবর্তীতে নানা শারীরিক জটিলতার কারণ হতে পারে।

পুষ্টিবিদরা বলছেন, রমজানে সাহরি ও ইফতারে এমন খাবার রাখা উচিত যা সহজপাচ্য, পুষ্টিকর এবং শরীরকে দ্রুত শক্তি জোগায়। ঘরে তৈরি খাবার এ ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ। তেমনই একটি স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু পদ হলো সেমাই কাস্টার্ড। বাসায় তৈরি হওয়ায় এটি যেমন পরিচ্ছন্ন, তেমনি পুষ্টিগুণেও ভরপুর।

এক কাপ সেমাই, এক লিটার দুধ, এক কাপ গুঁড়ো দুধ, দুই চামচ কনডেন্স মিল্ক, এক চামচ কাস্টার্ড পাউডার, পরিমাণমতো বাদাম কুচি, একটি আপেল, একটি আনার, এক কাপ তরমুজ, কালো ও সাদা আঙুর, একটি কলা এবং তিন চামচ ঘি থাকলেই তৈরি করা যাবে এই পদ।



প্রথমে দুধ জ্বাল দিয়ে তাতে কনডেন্স মিল্ক ও গুঁড়ো দুধ মিশিয়ে ঘন করে নিতে হবে। অন্যদিকে ঘি দিয়ে সেমাই হালকা ভেজে নিতে হবে। এরপর ঘন দুধের সঙ্গে সেমাই দিয়ে দুই মিনিট রান্না করতে হবে। তারপর কাস্টার্ড পাউডার মিশিয়ে আরও কিছুক্ষণ নাড়তে হবে, যতক্ষণ না মিশ্রণটি কাঙ্ক্ষিত ঘনত্ব পায়। চুলা থেকে নামিয়ে ঠান্ডা হলে পছন্দমতো ফল কেটে মিশিয়ে নিতে হবে। ওপরে বাদাম কুচি ও অতিরিক্ত ফল ছড়িয়ে পরিবেশন করলেই প্রস্তুত মজাদার সেমাই কাস্টার্ড।

রোজার ক্লান্তি কাটাতে পুষ্টিকর ও ঘরোয়া এই মিষ্টান্ন হতে পারে ইফতারের টেবিলে এক স্বাস্থ্যসম্মত সংযোজন।

এমকে/এসএন

মন্তব্য করুন