মচমচে বেগুনি তৈরির সহজ রেসিপি
ছবি: সংগৃহীত
০২:১৯ পিএম | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
বাড়িতে তৈরি বেগুনি অনেকেরই মচমচে হয় না। কিছু টিপস না জানার কারণে এমনটা হয় তা কি জানেন? বেগুনি সুস্বাদু ও মচমচে করতে কিছু বিষয় মেনে চলতে হয়। আসুন একটি সহজ রেসিপি থেকে তা জেনে নিই।
রমজানে রোজা রাখার পর ইফতারে সবারই পছন্দ তেলে ভাজা এ খাবারটি। শুধু ইফতারে মুড়ি মাখাতেই নয়, ভাত- পোলাওয়ের সাথেও খাওয়া যায় বেগুনি। তাই মচমচে বেগুনি তৈরির রেসিপি জানা প্রয়োজন।
প্রয়োজনীয় উপকারণ: বেগুন ১টি, বেসন ২ কাপ, চালের গুঁড়া ১ টেবিল চামচ, ধনে-জিরা গুঁড়া ১/২ চামচ, আদা-রসুন বাটা ১ চামচ, হলুদ গুঁড়া ১/২ চামচ, কালোজিরা ১ চামচ, পরিমাণমতো লবণ ও বেকিং পাউডার ১/৪ চামচ।
যেভাবে তৈরি করবেন: মচমচে বেগুনি বানাতে বেসনের সাথে সামান্য চালের গুঁড়া, ধনে-জিরা গুঁড়া, আদা-রসুন বাটা, হলুদ গুঁড়া, কালোজিরা, লবণ ও সামান্য বেকিং পাউডার মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন।
বেগুনির জন্য বেগুন পাতলা ও লম্বা করে কেটে পানি শুকিয়ে নিন। এবার পাতলা করে কাটা বেগুন বেসনের পেস্টে ডুবিয়ে সসপ্যানের গরম তেলে মাঝারি আঁচে সোনালী করে ভেজে নিন।
আরও পড়ুন: ইফতারে সুস্বাদু লাবান তৈরির সহজ রেসিপি
টিপস
বেগুনি তৈরির সময় যেসব বিষয় খেয়াল রাখবেন-
১। ব্যাটার যেন খুব পাতলা বা ভারী না হয়, তাহলে মুচমুচে হবে না।
২। বেগুনি বেশি মুচমুচে করতে বেসনের ব্যাটারে ১ টেবিল চামচ গরম তেল মিশিয়ে নিতে পারেন।
৩। ব্যাটারে বেকিং পাউডার একদম ভাজার আগে ব্যবহার করুন।
টিজে/এসএন