ডাক বিভাগকে যুগোপযোগী করতে ডিজিটাল সেবা সম্প্রসারণ হচ্ছে: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী
ছবি: সংগৃহীত
০২:৩৫ পিএম | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
বাংলাদেশের ডাক বিভাগকে যুগোপযোগী করতে ডিজিটাল সেবা সম্প্রসারণ করা হচ্ছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) টাঙ্গাইলে জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ডিজিটাল অবকাঠামো উন্নয়ন, ইন্টারনেট সেবার মান বৃদ্ধি, ফাইবার অপটিক নেটওয়ার্ক সম্প্রসারণ এবং ডাক বিভাগের আধুনিকায়নে সরকার কাজ করছে। গ্রাম পর্যায়ে ডাকঘরগুলোকে বহুমুখী সেবাকেন্দ্রে রূপান্তরের পরিকল্পনা করা হচ্ছে। এ সময় টাঙ্গাইলের টেলিযোগাযোগ সেবার বিদ্যমান সমস্যা তুলে ধরে দ্রুত সমাধানের আহ্বান জানান মন্ত্রী।
কেএন/এসএন