এক নয়, দুই দফায় হয়েছে ভূমিকম্প
ছবি: সংগৃহীত
০২:৫৪ পিএম | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
জোরালো ভূমিকম্পে আবারও কেঁপে উঠেছে বাংলাদেশ। আজ শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি দুপুর ১টা ৫২ মিনিট নাগাদ এই ভূমিকম্প আঘাত হানে।
তবে আজকের এই ভূমিকম্প আজ এক দফায় হয়নি, পরপর ২ দফায় হয়েছে বলে জানা গেছে। বিষয়টি একটি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক হুমায়ূন আখতার।
ইউরো মেডিটেরিনিয়ান সাইসমোলজিকাল সেন্টার ও যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানাচ্ছে, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৩। এই ভূমিকম্পটি ২৯ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে।
খুলনা থেকে ৪৬ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ও সাতক্ষীরা থেকে ২৬ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত আশাশুনি অঞ্চলে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। খুলনা আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।
টিজে/এসএন