নতুন মৌলিক গান নিয়ে আসছে নিসর্গ ব্যান্ড
ছবি: সংগৃহীত
০৩:৫০ পিএম | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
নতুন মৌলিক গান নিয়ে আসছে জনপ্রিয় তরুণ ব্যান্ড নিসর্গ। প্রেম, বিচ্ছেদ এবং না বলা অনুভূতির গভীর আবেগকে কেন্দ্র করে নির্মিত এই গানটির শিরোনাম ‘নীরব ঠিকানা’।
গানটিতে কণ্ঠ দিয়েছেন ব্যান্ডের লিড ভোকালিস্ট ও গিটারিস্ট সাইদুল ইসলাম সোহাগ। গানের কথা ও সুর করেছেন ব্যান্ডের ড্রামার ও ম্যানেজার তাওহীদুল ইসলাম শাকিল।
সঙ্গীত আয়োজনে ছিলেন কীবোর্ডিস্ট ও ভোকাল মো. সেলিম আহমেদ (এস কে সাগর শান)।
গানের ইন্ট্রো ও কোরাস অংশে হারমনি কণ্ঠ দিয়েছেন ব্যান্ডের আরেক ভোকালিস্ট লিহাত আরা লেমিস। বেজ গিটারে ছিলেন তানজীম আহমেদ দীপু।

গানটি নিয়ে আশাবাদী ব্যান্ডের সদস্যরা।
তাদের ভাষ্যে, ‘নীরব ঠিকানা’ শ্রোতাদের হৃদয়ে বিশেষ জায়গা করে নেবে এবং সমসাময়িক বাংলা মৌলিক সংগীতে নতুন মাত্রা যোগ করবে।
শিগগিররই গানটি নিসর্গ ব্যান্ডের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রকাশের পাশাপাশি পাওয়া যাবে স্পটিফাই ও অ্যাপল মিউজিকসহ বিভিন্ন ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে।
উল্লেখ্য, ২০১২ সালের ১৬ মে প্রতিষ্ঠিত নিসর্গ ব্যান্ড শুরু থেকেই মৌলিক গান প্রকাশের মাধ্যমে নিজেদের আলাদা পরিচিতি তৈরি করেছে। দেশে-বিদেশে লাইভ পারফরম্যান্সের মাধ্যমে তারা গড়ে তুলেছে নিজস্ব শ্রোতাগোষ্ঠী।
ব্যান্ডটির লাইনআপে রয়েছেন সাইদুল ইসলাম সোহাগ (লিড ভোকালিস্ট ও গিটারিস্ট), লিহাত আরা লেমিস (ভোকালিস্ট), তাওহীদুল ইসলাম শাকিল (ড্রামার, ব্যান্ড ম্যানেজার), তানজিম আহমেদ দিপু (বেজ গিটারিস্ট) এবং মো: সেলিম আহমেদ (কিবোর্ডিস্ট ও ভোকালিস্ট)।
পিআর/টিকে