© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফ্যামিলি কার্ডের ফেক নিউজ দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে: সমাজকল্যাণ মন্ত্রী

শেয়ার করুন:
ফ্যামিলি কার্ডের ফেক নিউজ দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে: সমাজকল্যাণ মন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০৯ পিএম | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জে ড এম জাহিদ হোসেন বলেছেন, ফ্যামিলি কার্ড নিয়ে ফেক নিউজ দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে অনেকে। সেটাকে প্রতিরোধ ও কীভাবে কমিয়ে আনা যায় সে বিষয়ে কাজ করতে হবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ সভা কক্ষে নবাবগঞ্জ, বিরামপুর, ঘোড়াঘাট এবং হাকিমপুর চার উপজেলার সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভাশেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, মানুষকে আশ্বস্ত করতে হবে। বিভ্রান্ত হতে দেয়া যাবে না কারণ এটা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের অগ্রাধিকার প্রকল্প।

তিনি আরো বলেন, আগামী ১০ই মার্চ মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড। তা যাতে সঠিকভাবে করা যায় সেই লক্ষ্যে কাজ করার জন্য কর্মকর্তাদের সাথে আলোচনা হয়েছে। কোনো ধরনের দুর্নীতি যাতে আমাদের কাউকে স্পর্শ না করে সে ব্যাপারে সবাই সচেতন থাকবে।

বর্তমান সরকার এবং বর্তমান প্রশাসনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা কোনো দুর্নীতিতে লিপ্ত হবে না বলেও জানিয়েছেন তিনি।

এসকে/টিকে

মন্তব্য করুন