© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ড. মুহাম্মদ ইউনূসের দেশের দায়িত্ব নেয়া উচিত হয়নি: ফখরুল বাশার মাসুম

শেয়ার করুন:
ড. মুহাম্মদ ইউনূসের দেশের দায়িত্ব নেয়া উচিত হয়নি: ফখরুল বাশার মাসুম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২৮ পিএম | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
সদ্য বিদায়ী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে সামাজিকমাধ্যমে আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন প্রবীণ অভিনেতা ফখরুল বাশার মাসুম। ওই স্ট্যাটাসে ড. ইউনূসের সঙ্গে তোলা একটি পুরনো ছবিও প্রকাশ করেছেন তিনি।

দেশের ক্রান্তিলগ্নে প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের দায়িত্ব গ্রহণ কারও কাছে ছিল আশার প্রতীক, আবার কারও চোখে অপ্রত্যাশিত ও বিতর্কিত সিদ্ধান্ত। অন্তর্বর্তী সরকারের ১৮ মাস শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব পেয়েছে দেশ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বাধীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পরও নানাভাবে আলোচনায় আছেন ড. মুহাম্মদ ইউনূস।

এক সময় সৌদি আরবে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কিছুদিন কাটিয়েছিলেন অভিনেতা ফখরুল বাশার মাসুম। সম্প্রতি তাকে নিয়েই পুরনো স্মৃতিচারণ করেছেন।



অভিনেতা জানান, তখনকার সৌদি বাদশাহ আবদুল্লাহর কাছ থেকে সর্বোচ্চ বেসামরিক সম্মাননা গ্রহণ করতে গিয়েছিলেন ড. মুহাম্মদ ইউনূস। সে সময় নোবেলজয়ী এই অর্থনীতিবিদের সান্নিধ্যে ছিলেন তিনি। ড. মুহাম্মদ ইউনূসকে কাছ থেকে দেখে তিনি যা বুঝেছেন, তাতে এই দেশের দায়িত্ব নেয়া তার উচিত হয়নি বলে মন্তব্য করেন অভিনেতা।

মাসুম বাশারের ভাষ্যমতে, দেশের সংকটময় সময়ে যারা উদ্ধারকর্তা হয়ে আসেন, শুরুতে মানুষ তাদের সম্মান দিলেও সংকট কেটে গেলেই সেই ব্যক্তিকে পড়তে হয় কঠিন সমালোচনার মুখে। ক্রান্তিকাল অতিক্রান্ত হলেই তিনি হয়ে যান সর্বোচ্চ লেভেলের আসামি। এই দেশে এটিই বাস্তবতা।

স্ট্যাটাসে সবশেষে ড. মুহাম্মদ ইউনূসের সুস্থতা কামনা করেন মাসুম বাশার। তবে তার স্ট্যাটাস ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে জোর আলোচনা। মন্তব্যের ঘরে সহকর্মী শিল্পী ও নেটিজেনদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া।

এসকে/টিকে

মন্তব্য করুন