অন্তঃসত্ত্বা অবস্থায় কটাক্ষের মুখোমুখি হতে হয়েছিল দীপিকা কক্করকে
ছবি: সংগৃহীত
০৯:৩৮ পিএম | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
২০১৮ সালে ভিন্ধর্মী বিয়ে করেছিলেন অভিনেত্রী দীপিকা কক্কর। সেই সময় থেকেই ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে নানা গুঞ্জন ও কটাক্ষের মুখোমুখি হতে হয়েছে তাঁকে। এক পর্যায়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল খবর, দীপিকার প্রথম পক্ষে একটি কন্যাসন্তান রয়েছে এবং তিনি সেই শিশুর দেখভাল করছেন না। এই মিথ্যা অভিযোগ দীপিকার মানসিক অবস্থাকে গভীরভাবে প্রভাবিত করেছিল।
সম্প্রতি নিজস্ব ভ্লগে দীপিকা এবং তাঁর স্বামী শোয়েব ইব্রাহিম স্পষ্ট করে জানান, প্রথম পক্ষে কোনও সন্তান ছিল না। এই গুজব ছড়ানোর সময় দীপিকা ইতিমধ্যেই অন্তঃসত্ত্বা ছিলেন এবং তাঁর গর্ভে সন্তান রুহান। অভিনেত্রী প্রকাশ করেছেন, মিথ্যা অভিযোগে তাকে কতটা মানসিক যন্ত্রণার মুখে পড়তে হয়েছিল। শোয়েবও বলেছেন, এই খবর সম্পূর্ণ মিথ্যা এবং এটি ছড়ানোর পেছনে কারও উদ্দেশ্য স্পষ্ট নয়।

দীপিকা কক্কর শারীরিক অসুস্থতার সঙ্গেও লড়াই করছেন। গত বছরের জুনে ক্যানসার ধরা পড়েছিল অভিনেত্রীর। ক্রমশ সুস্থ হয়ে ওঠার পর সম্প্রতি আবার কিছু সমস্যা দেখা দেয়ায় হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। বর্তমানে তিনি বাড়ি ফিরে সেরে উঠছেন এবং পুনরায় স্বাভাবিক জীবনযাপনে ফিরছেন।
পিআর/টিকে