অস্ত্রোপচারের পরে বাড়ি ফিরে কী অবস্থা দীপিকার?
ছবি: সংগৃহীত
০৯:৪৯ পিএম | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
দীপিকা কক্করের জীবন সাম্প্রতিক সময়ে একের পর এক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। গত বছরের মে মাসে ক্যানসারের সঙ্গে লড়াই শুরু করেছিলেন অভিনেত্রী। সুস্থ হয়ে ওঠার পথে আবার যকৃতে টিউমার ধরা পড়ে, যা নিয়ে অস্ত্রোপচার করানো হয়। টিউমারটি ছুরিকাঁচি ব্যবহার না করে পুড়িয়ে ফেলা হয়েছে। দিনকয়েক হাসপাতালে থাকার পর বাড়ি ফিরেছেন দীপিকা, কিন্তু স্বস্তিতে নেই তিনি।

অভিনেত্রী সম্প্রতি নিজের ভ্লগে জানিয়েছেন, অস্ত্রোপচারের আগে ভয় পেয়েছিলেন এবং কান্না করেছেন। চিকিৎসকরা তাঁকে আশ্বস্ত করলেও অপারেশনের সময় পোড়ানোর গন্ধ অনুভব করেছিলেন। দীপিকা জানিয়েছেন, টিউমারটি আরও বড় হলে পরবর্তী সময়ে সমস্যা আরও বাড়ত। বাড়ি ফেরার পরও নড়াচড়া করলে ব্যথা অনুভব করছেন, তবে আগের তুলনায় তাঁর অবস্থা ভালো। তিনি অনুরাগীদের আশ্বস্ত করেছেন, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
পিআর/টিকে