© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পর্দায় ঘনিষ্ঠতা নিয়ে কটাক্ষের শিকার আকাঙ্ক্ষা , মুখ খুললেন অভিনেত্রী

শেয়ার করুন:
পর্দায় ঘনিষ্ঠতা নিয়ে কটাক্ষের শিকার  আকাঙ্ক্ষা , মুখ খুললেন অভিনেত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩১ পিএম | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
বলিউড ও টেলিভিশন জগতে সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছেন গৌরব খান্না ও তাঁর স্ত্রী আকাঙ্ক্ষা চমোলা। রিয়্যালিটি শো ‘বিগ বস্‌’-এর বিজয়ী এবং ‘অনুপমা’-খ্যাত অভিনেতা গৌরব সন্তান চান। অন্য দিকে আকাঙ্ক্ষা স্পষ্ট জানিয়েছেন, তিনি মা হতে চান না। এই ব্যক্তিগত সিদ্ধান্তের কারণে অভিনেত্রীকে নানা ধরনের কটাক্ষের মুখে পড়তে হয়েছে।

এক সাক্ষাৎকারে আকাঙ্ক্ষা বলেন, “আমি মা হতে চাই কি না, তা আমার নিজস্ব সিদ্ধান্ত। আমি কারণ ব্যাখ্যা করতে যাব না। শরীরের গড়ন খারাপ হবে, এই ধরনের জল্পনা যে মানুষ তৈরি করেছে, তার কোনো গুরুত্ব নেই।” তিনি আরও জানান, ‘বিগ বস্‌’-এ থাকাকালীন অনেকেই তাঁদের সম্পর্কে ভুল ধারণা তৈরি করেছিলেন। গৌরব সন্তান চাইলে আর তিনি চাই না, সেটাই মূল বিষয়।



অভিনেত্রীর একটি ওয়েব সিরিজ় মুক্তির পর তার মধ্যে থাকা ঘনিষ্ঠ দৃশ্যের কারণে তাঁকে তির্যক মন্তব্যেরও মুখোমুখি হতে হয়েছে। আকাঙ্ক্ষা বলেন, “বিবাহিত অভিনেতারা যদি পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেন, তা নিয়ে সমস্যা হয় না। কিন্তু বিবাহিত মহিলারা একই কাজ করলে চরিত্রহীন বলা হয়। এটি আমাদের সমাজে পুরুষতন্ত্রের প্রতিফলন।”

এ অবস্থায় আকাঙ্ক্ষা স্পষ্ট করলেন, তাঁর জীবন ও সিদ্ধান্ত নিয়ে কেউ বিচার করার অধিকার রাখে না। তিনি নিজের পেশাগত কাজ এবং ব্যক্তিগত পছন্দের মধ্যে পার্থক্য রাখতে সচেষ্ট।

পিআর/টিকে

মন্তব্য করুন