© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আন্তর্জাতিক মঞ্চে সেরার স্বীকৃতি, ফের মুক্তি পাচ্ছে মণিপুরী ছবি ‘বুং’

শেয়ার করুন:
আন্তর্জাতিক মঞ্চে সেরার স্বীকৃতি, ফের মুক্তি পাচ্ছে মণিপুরী ছবি ‘বুং’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪১ পিএম | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
আন্তর্জাতিক মঞ্চে সেরার স্বীকৃতি পাওয়া মণিপুরী ছবি ‘বুং’ এবার দেশের মাটিতেও মুক্তি পেতে চলেছে। ৭৯তম বাফটা পুরস্কারে ভারতের অন্যান্য নামী ছবিকে পিছনে ফেলে ইতিহাস তৈরি করেছে এই ছবি। ফারহান আখতার ও রীতেশ সিধওয়ানি প্রযোজিত ‘বুং’ ভারতীয় ছবির মধ্যে প্রথমবারের মতো এই সম্মান অর্জন করেছে।

ছবিটি দেশের দর্শকের সামনে আসছে ৬ মার্চ, যা নির্মাতারা সোশাল মিডিয়ায় প্রকাশ করেছেন। একই সঙ্গে প্রকাশ করা হয়েছে ছবির নতুন পোস্টার। নির্মাতারা জানিয়েছেন, “ভালোবাসা, সরলতা ও সংগ্রামের যাত্রার প্রেক্ষাপটে নির্মিত এই ছবি আন্তর্জাতিক মানের স্বীকৃতি পেয়ে এবার বড়পর্দায় আসছে।”



লক্ষ্মীপ্রিয়া দেবী পরিচালিত এবং লিখিত ‘বুং’-এর গল্পের কেন্দ্রবিন্দু এক প্রত্যন্ত মণিপুরী গ্রাম ও সেই গ্রামের খুদে বুং। ছোট্ট বুং তার মা’কে এক সারপ্রাইজ দিতে চায় এবং হারিয়ে যাওয়া বাবাকে খুঁজে পরিবারের পুনর্মিলনের চেষ্টা করে। তার এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে গিয়ে সে মণিপুরের সীমান্ত পারাপারে ঝুঁকি নেয়। ছবির এই মর্মস্পর্শী গল্পই বিশ্বসিনেমার আঙিনায় প্রশংসিত হয়েছে।

‘বুং’ ২০২৪ সালে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ম্যামি মুম্বই চলচ্চিত্র উৎসব, ওয়ারশ চলচ্চিত্র উৎসব ও মেলবোর্ন চলচ্চিত্র উৎসবসহ বহু আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়েছিল। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে সীমিত প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ছবিটি। এবার দেশের সাধারণ দর্শকও উপভোগ করতে পারবেন এই বিশেষ চলচ্চিত্র।

পিআর/টিকে

মন্তব্য করুন