© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হাসনাত আব্দুল্লাহর আল্টিমেটাম শেষ হওয়ার আগেই গ্রেপ্তার নূরা

শেয়ার করুন:
হাসনাত আব্দুল্লাহর আল্টিমেটাম শেষ হওয়ার আগেই গ্রেপ্তার নূরা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৪০ পিএম | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
নরসিংদীর মাধবদীতে কিশোরী ধর্ষণ ও হত্যা মামলার মূল আসামি নুরাকে গাজীপুরের মাওনা এলাকা থেকে গ্রেপ্তার করেছে নরসিংদী পুলিশ।

একই সময় ময়মনসিংহের গৌরিপুর থেকে অপর আসামি হযরত আলীকেও গ্রেপ্তার করেছে নরসিংদী পুলিশ। এ ঘটনায় এ নিয়ে মোট সাত আসামিকে গ্রেপ্তার করা হলো।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক।

প্রসঙ্গত, অভিযুক্ত নূরাকে গ্রেপ্তারের জন্য গতকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিনগত গভীর রাত ৩টায় ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন এনসিপি নেতা ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তার আল্টিমেটামের সময় শেষ হওয়ার আগে গ্রেপ্তার হলো নূরা।


ইউটি/টিএ 

মন্তব্য করুন