দেবের ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’ ছবিতে শুভাশিস-শ্রীপর্ণা থাকার সম্ভাবনা
ছবি: সংগৃহীত
১০:৩৮ এএম | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
দেবের নতুন ছবি ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’ নিয়ে টলিপাড়ায় শুরু হয়ে গেছে চমকপ্রদ শুটিং। স্বাধীনতা দিবসের প্রেক্ষাপটে পদ্মশ্রী করিমুল হকের জীবন কাহিনি তুলে ধরা হচ্ছে এই ছবিতে। দেবকে দেখানো হবে তার ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’ চরিত্রে।
সূত্রে জানা গেছে, ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে শুভাশিস মুখোপাধ্যায়কে দেখা যাবে। তিনি ‘পুরোহিত’ চরিত্রে অভিনয় করবেন। রবিবার তিনি শিলিগুড়িতে দেবের সঙ্গে কিছু দৃশ্যের শুটিং করবেন, পরে কলকাতাতেও নতুন শুটিং হবে।
অন্যদিকে, আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে শ্রীপর্ণা রায়কে। তিনি দেবের সঙ্গে ‘প্রজাপতি ২’-তে ছোট কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন। এবারে সাংসদ-অভিনেতা পার্থ ভৌমিকের মেয়ের চরিত্রে তাকে দেখা যেতে পারে। অভিনেত্রী যোগাযোগের জন্য ফোনে সাড়া দেননি।

ছবিতে দেবের বিপরীতে থাকছেন রুক্মিণী মৈত্র। এছাড়াও অভিনয় করছেন ইন্দ্রাশিস রায় ও ওএসডি অলোক সান্যাল। দীর্ঘ সময় পরে দেবের বিপরীতে রুক্মিণীকে দেখা যাবে, যা ছবিতে নতুন মাত্রা যোগ করবে।
পিআর/টিএ