ঈদযাত্রায় নদী পথে কোনো বাড়তি ভাড়া আদায় হবে না: নৌমন্ত্রী
ছবি: সংগৃহীত
১১:৩২ এএম | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঈদযাত্রায় নদী পথে কোনো বাড়তি ভাড়া আদায় হবে না।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টায় নারায়ণগঞ্জ টার্মিনাল পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।
নৌমন্ত্রী বলেন, নদী পথে চাঁদাবাজির তথ্য পেলে ব্যবস্থা নেব। এসময় তিনি বলেন, এবারের ঈদযাত্রাটা অন্যান্য বারের চেয়ে স্বস্তির ও নিরাপদ হবে।
শেখ রবিউল হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, চাঁদাবাজির সুনির্দিষ্ট তথ্য আমরা জানতে পারলে ফৌজদারী অপরাধ হিসেবে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসকে/টিএ