বিয়ের দুদিনের মধ্যেই নবদম্পতির প্রেম পর্দায়, বিজয়-রাশমিকার চমক!
ছবি: সংগৃহীত
০৪:৪৯ পিএম | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
বিয়ের দুদিনের মধ্যেই পর্দায় এক নতুন রোম্যান্স নিয়ে হাজির হয়েছেন রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। তাদের আসন্ন ছবি ‘রণবলী’র প্রথম গান ‘ইনধায়া সামি’ মুক্তি পেয়েছে যা ইতিমধ্যেই ভক্তদের মধ্যে আলোড়ন তৈরি করেছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) ‘রণবলী’র নির্মাতা নবদম্পতিকে সারপ্রাইজ দেয়ার জন্য ছবিটির প্রথম গান ‘ইনধায়া সামি’ প্রকাশ করেন। ছবিটিতে রাশমিকা ও বিজয়ের প্রথম লুক প্রকাশ করে লেখেন, ‘আমাদের রণবালী ও জায়াম্মা চিরদিন একসঙ্গে। তাদের ভালোবাসা উদযাপন করতে এই বিশেষ চমক। আগামী ১১ সেপ্টেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাবে ‘রণবালী’।
‘রণবলী’ ছবিতে বিজয়-রাশমিকা

গানের ভিডিওতে দেখা যায়, বিয়ের পর স্বামী-স্ত্রী হিসেবে বিজয়ের বাড়িতে প্রবেশ করছেন রাশমিকা। দৈনন্দিন মুহূর্তে ধীরে ধীরে স্বামীর প্রেমে পড়তে দেখা যায় তাকে। অন্যদিকে, বিজয়কেও লুকিয়ে স্ত্রীকে দেখতে দেখা যায়। দুজনের আবেগঘন আলিঙ্গনে শেষ হয় গানটির দৃশ্য যা দর্শকের মন ছুঁয়ে গেছে।
‘রণবলী’র প্রথম গান ‘ইনধায়া সামি’

গান প্রকাশের পর সামাজিক মাধ্যমে ভক্তদের উচ্ছ্বাসে ভরা বার্তায় ভরে ওঠে। এক ভক্ত লেখেন, ‘দারুণ লাগছে দুজনকে। বহু বছর পর একসঙ্গে কাজ আর এবার ছবির প্রচারও করবেন স্বামী-স্ত্রী হিসেবে।’
পর্দার রোম্যান্স ও বাস্তব জীবনের ভালোবাসা মিলিয়ে ‘রণবালী’র প্রথম গান ইতিমধ্যে এক আলাদা উত্তেজনা তৈরি করেছে।
এমকে/টিকে