© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জানা গেল টেইলর সুইফটের বিয়ের তারিখ

শেয়ার করুন:
জানা গেল টেইলর সুইফটের বিয়ের তারিখ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:০৮ পিএম | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
সংগীত ও খেলাধুলা জগতের দুই তারকা শুরু করতে যাচ্ছেন জীবনের এক নতুন অধ্যায়। মার্কিন পপতারকা টেইলর সুইফট দীর্ঘদিনের প্রেমিক আমেরিকান ফুটবলের সুপারস্টার ট্রাভিস কেলসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। আগামী ১৩ জুন হবে তাদের বহুল প্রতীক্ষিত বিয়ে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে অবস্থিত বিলাসবহুল রিসোর্ট ওশান হাউস-এ অনুষ্ঠিত হবে তাদের বিয়ে।

টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি

জানা গেছে, আগে থেকে বুকিং থাকা সত্ত্বেও টেইলর সুইফট মোটা অঙ্কের অর্থ ব্যয় করে নিজের নামে ভেন্যু নিশ্চিত করেছেন। তাদের বিয়ে উপলক্ষে রিসোর্টটিতে বুকিংয়ের চাপ বেড়েছে এবং রুমের ভাড়াও দ্বিগুণ হয়েছে।



বিয়ের প্রস্তুতি ইতোমধ্যেই পুরোদমে শুরু হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যেই বিয়ের সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে। তাই জীবনের নতুন অধ্যায়ের সূচনা শুভ ও স্মরণীয় করার লক্ষ্যেই এ দিনটি চূড়ান্ত করেছেন এই তারকাযুগল।

প্রায় দুই বছর প্রেমের পর গত বছরের ২৬ আগস্ট বাগদান সারেন টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি

যদিও অতিথির তালিকা এখনো প্রকাশিত হয়নি তবে এই রূপকথার অনুষ্ঠানে হলিউড এবং খেলাধুলার জগতের নামী মুখদের উপস্থিতি প্রত্যাশিত। গণমাধ্যম নিশ্চিত করেছে, জনপ্রিয় টক শো হোস্ট গ্রাহাম নর্টন ও এই রূপকথার বিয়ের আমন্ত্রিত অতিথিদের তালিকায় থাকছেন।

উল্লেখ্য, প্রায় দুই বছর প্রেমের পর গত বছরের ২৬ আগস্ট বাগদান সারেন টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি। এরপর থেকেই তাদের বিয়ে নিয়ে অনুরাগীদের আগ্রহ তুঙ্গে।

এমকে/টিকে

মন্তব্য করুন