© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বইমেলায় কণ্ঠশিল্পী ইভার ‘চিঠি’

শেয়ার করুন:
বইমেলায় কণ্ঠশিল্পী ইভার ‘চিঠি’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৪ পিএম | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে এই প্রথম ইভা আরমানের নতুন কাব্যগ্রন্থ ‘চিঠি’, যিনি সঙ্গীতাঙ্গনে ইভা রহমান নামে পরিচিত। এবারের বইমেলায় অন্যপ্রকাশের স্টলে পাওয়া যাচ্ছে বইটি।

মোট ৪৮টি কবিতা নিয়ে সাজানো এই গ্রন্থে উঠে এসেছে মানুষের ভেতরের অপ্রকাশিত অনুভূতির কথা। প্রতিটি কবিতা যেন একেকটি চিঠি কখনো প্রিয়জনের উদ্দেশে, কখনো নিজের কাছে, কখনোবা সময়ের প্রতি।

ভালোবাসা, অভিমান, স্মৃতি, অপেক্ষা ও জীবনের সূক্ষ্ম টানাপোড়েন সহজ অথচ হৃদয়গ্রাহী ভাষায় ফুটে উঠেছে বইটির পাতায়।



ইভার কথায়, “চিঠি এমন কিছু কথা, যা আমরা বলতে পারি না, কিন্তু মনে জমে থাকে। সেই জমে থাকা কথাগুলোরই সাহিত্যিক রূপ এই বই।”

ইভার সাহিত্যচর্চার অনুপ্রেরণা এসেছে পারিবারিক ঐতিহ্য থেকে।

তাঁর দাদা মো. ইব্রাহিম ছিলেন কলকাতার সুপরিচিত লেখক। তাঁর শিশুতোষ গ্রন্থ ছড়াইতি (১৯৬৩) ও জলসা (১৯৬৮) ছোটবেলা থেকেই ইভার মনে লেখালেখির প্রতি আগ্রহ তৈরি করে।

২০০৪ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম একক অ্যালবাম। এরপর ধারাবাহিকভাবে প্রকাশ করেছেন ২৪টি একক অ্যালবাম এবং দেশ-বিদেশে অর্জন করেছেন নানা সম্মাননা, যার মধ্যে কলকাতার ‘কলাকার’ অ্যাওয়ার্ড উল্লেখযোগ্য।

এমকে/টিকে

মন্তব্য করুন