© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানে হামলার প্রতিবাদে শাহবাগে মিছিলের ডাক

শেয়ার করুন:
ইরানে হামলার প্রতিবাদে শাহবাগে মিছিলের ডাক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩৫ পিএম | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযানের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। 

আজ শনিবার রাত ১০টায় শহীদ হাদি চত্বরে এই মিছিল হবে। আজ সন্ধ্যা ৫টার দিকে ফেসবুকের এক পোস্টে এ কথা জানায় ইনকিলাব মঞ্চ।

এদিকে আজ শনিবার সকালে ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

দেশটির রাজধানীসহ পাঁচটি শহর লক্ষ্য করে এ হামলা করা হয়। এতে হোরমোজগান প্রদেশে মেয়েদের একটি স্কুলে হামলার ঘটনায় অন্তত ৪০ শিক্ষার্থী নিহত হয়েছে। 

অন্যদিকে হামলার জবাবে মধ্যপ্রাচ্যের পাঁচটি দেশে হামলা চালিয়েছে ইরান। 

এমআই/টিকে 

মন্তব্য করুন