দেশের বাজারে আবারও বাড়ল রুপার দাম
ছবি: সংগৃহীত
১০:৩৬ পিএম | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
স্বর্ণের সঙ্গে দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে রুপার দাম। এবার ভরিতে ১১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৯৯৮ টাকা।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম রোববার (১ মার্চ) থেকে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে রুপার (পিওর সিলভার) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
এমআর/টিকে