© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাণিজ্যিক জাহাজ চলাচলে নতুন নির্দেশনা যুক্তরাষ্ট্রের

শেয়ার করুন:
বাণিজ্যিক জাহাজ চলাচলে নতুন নির্দেশনা যুক্তরাষ্ট্রের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩৬ এএম | ০১ মার্চ, ২০২৬
মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতি বাণিজ্যিক জাহাজগুলোকে উপসাগরীয় অঞ্চল এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি বলেছে, হরমুজ প্রণালি, পারস্য উপসাগর, ওমান উপসাগর ও আরব সাগরে সামরিক কর্মকাণ্ড বেড়ে গেছে। এই অবস্থায় এসব জলপথ এড়িয়ে চলতে হবে।

কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা জানায়, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা হামলার পরিপ্রেক্ষিতে মার্কিন পরিবহন দপ্তর এ নির্দেশনা জারি করেছে।

এক বিবৃতিতে মার্কিন পরিবহন দপ্তরের মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন বলেছে, হরমুজ প্রণালি, পারস্য উপসাগর, ওমান উপসাগর ও আরব সাগরে সামরিক কর্মকাণ্ড বেড়ে গেছে এবং সব বাণিজ্যিক জাহাজকে সম্ভব হলে এসব জলপথ এড়িয়ে চলতে পরামর্শ দেওয়া হচ্ছে।

বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী অথবা মালিকানাধীন কিংবা মার্কিন ক্রু রয়েছেন এমন জাহাজগুলোকে মার্কিন সামরিক জাহাজগুলো থেকে প্রায় ৫৬ কিলোমিটার দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে, যাতে ভুলবশত কোনো জাহাজ আক্রান্ত না হয়।

এর আগে কাতারের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, কাতারের উপকূলে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।



ইউটি/টিএ 

মন্তব্য করুন