© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হামলায় খামেনি নিহত, পাওয়া গেছে তার মরদেহ

শেয়ার করুন:
হামলায় খামেনি নিহত, পাওয়া গেছে তার মরদেহ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪০ এএম | ০১ মার্চ, ২০২৬
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক সংক্ষিপ্ত টিভি ভাষণে বলেছেন, এমন অনেক লক্ষণ দেখা যাচ্ছে যে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ‘আর নেই’।

রোববার (১ মার্চ) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, খামেনির মৃত্যুর বিষয়টি স্পষ্টভাবে নিশ্চিত করেননি নেতানিয়াহু।

নেতানিয়াহু আরও বলেন, বিপ্লবী গার্ড কমান্ডার ও ঊর্ধ্বতন পারমাণবিক কর্মকর্তাদের হত্যা করা হয়েছে। একইসঙ্গে ইরানি নাগরিকদের ‘রাজপথে নেমে কাজ শেষ করার’ আহ্বান জানিয়েছেন নেতানিয়াহু।

ইসরায়েলি এক কর্মকর্তা রয়টার্সকে জানান, আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেছেন এবং তার মরদেহ পাওয়া গেছে।


ইউটি/টিএ

মন্তব্য করুন