© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সৌদি আরবে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা

শেয়ার করুন:
সৌদি আরবে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪৮ এএম | ০১ মার্চ, ২০২৬
সৌদি আরব ও ইরাকে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, সৌদির প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। হামলায় ব্যবহার করা হয়েছে মিসাইল ও ড্রোন।

এই ঘাঁটিতে কয়েক দশক ধরে মার্কিন সেনারা রয়েছে।

এর পাশাপাশি ইরাকের আল-হারির বিমানঘাঁটিকেও টার্গেট করা হয়েছে। সেখানেও যুক্তরাষ্ট্রের সেনাদের উপস্থিতি রয়েছে।

ইরানের বিরুদ্ধে পাল্টা হামলার হুমকি সৌদির

সৌদি আরবের রাজধানী রিয়াদে গতকাল শনিবার প্রথম মিসাইল ছোড়ে ইরান। এ হামলার তথ্য নিশ্চিত করে দেশটি পাল্টা হামলার হুমকি দিয়েছে। সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “রিয়াদ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশগুলো লক্ষ্য করে ইরানের চালানো কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছে সৌদি আরব। অবশ্য এই হামলাগুলো সফলভাবে প্রতিহত করা হয়েছে।”

দেশটি আরও বলেছে, "এই অযৌক্তিক আগ্রাসনের মুখে সৌদি আরব স্পষ্ট জানিয়ে দিচ্ছে যে—নিজেদের নিরাপত্তা রক্ষা এবং ভূখণ্ড, নাগরিক ও বাসিন্দাদের সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। এমনকি এই হামলার পাল্টা জবাব দেওয়ার পথও খোলা রাখা হয়েছে।"


ইউটি/টিএ

মন্তব্য করুন