© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানে স্কুলে হামলায় ১০৮ মেয়ে শিক্ষার্থীর প্রাণহানি

শেয়ার করুন:
ইরানে স্কুলে হামলায় ১০৮ মেয়ে শিক্ষার্থীর প্রাণহানি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪৫ এএম | ০১ মার্চ, ২০২৬
ইরানের মিনাব শহরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ১০৮ মেয়ে শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল শনিবার মেয়েদের প্রাথমিক বিদ্যালয়ে বর্বরোচিত হামলা চালানো হয়। প্রথমে সেখানে পাঁচ শিক্ষার্থীর মৃত্যুর তথ্য জানা যায়। এরপর এটি বাড়তে বাড়তে ১০৮ জনে পৌঁছেছে।

শহরটির গভর্নর এ ঘটনায় আজ রোববার একদিনের শোক ঘোষণা করেছে।
বার্তাসংস্থা আইআরআইবির প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে স্কুল ভবনের মেঝেতে আটটি মরদেহের ব্যাগ রাখা হয়েছে।

দেশটির দক্ষিণাঞ্চলের প্রদেশ লামের্দে একটি জিমনেশিয়ামে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় ১৮ বেসামরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে বার্তাসংস্থা ইরনা।

এক স্বাস্থ্য কর্মী জানিয়েছেন জিমনেশিয়ামে যারা নিহত হয়েছে তাদের প্রায় সবাই শিশু। ওই হামলায় আরও প্রায় ১০০ জন আহত হয়েছেন।

সূত্র: সিএনএন

মন্তব্য করুন