বিস্ফোরণের পর দুবাইয়ের জেবেল আলি বন্দরে আগুন
ছবি: সংগৃহীত
০৬:৩৩ এএম | ০১ মার্চ, ২০২৬
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের জেবেল আলি বন্দরে বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনা ঘটেছে। দুবাই মিডিয়া অফিস আজ রোববার জানিয়েছে, বন্দরের একটি বার্থে প্রতিরক্ষা মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে আগুন লেগে যায়।
যদিও ইরানের সংবাদমাধ্যম দাবি করছে, বন্দরটিতে ইরানের ছোড়া মিসাইল সরাসরি আঘাত করেছে।
এক্সে এক পোস্টে মিডিয়া অফিস বলেছে, সিভিল ডিফেন্সের দল বাণিজ্যিক এ বন্দরটির আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে।
জেবেল আলি বন্দর পুরো মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে বড় বন্দর। আগুনের ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না সেটি এখনো নিশ্চিত নয়।
মিডিয়া অফিস বলেছে, ২০২১ সালে বন্দরটিতে আগুন লেগেছিল। কিন্তু সেই সময়কার ভিডিও এখন অনেকে প্রকাশ করছেন। যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে।
জেবেল আলি বন্দর দুবাইয়ের পাম জুমেইরাহর পাশে অবস্থিত। পাম জুমেইরাহতে এরআগে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।
সূত্র: আলজাজিরা