© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লকডাউনে ঘরে বসেই মিলবে মদ!

শেয়ার করুন:
লকডাউনে ঘরে বসেই মিলবে মদ!
international-desk
১০:৫১ এএম | ০৮ মে, ২০২০

করোনা মহামারিকালে লকডাউনে ঘরে বসেই মিলবে মদ। এমন সার্ভিস শুরু করতে যাচ্ছে ভারতীয় ফুড ডেলিভারি প্রতিষ্ঠান জোমেটো। ইতিমধ্যে কোম্পানিটি খাবার ছাড়াও সবজি ও নানা রান্নার সামগ্রী ডেলিভারি শুরু করেছে।

আপাতত যেসব এলাকায় করোনাভাইরাস সংক্রমণের প্রকোপ কম সেসব এলাকায় মদ ডেলিভারির পরিকল্পনা করছে জোমেটো।

ইন্টারন্যাশনাল স্পিরিট অ্যান্ড ওয়াইন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়াকে লেখা এক চিঠিতে জোমেটো প্রধান মহিত গুপ্তা জানিয়েছেন, “বাড়ি বাড়ি মদ পৌঁছে দিলে মানুষ দায়বদ্ধভাবে মদপান করতে পারবে।”

চলতি সপ্তাহের শুরুতে ভারতে মদের দোকান খোলার অনুমতি দিয়েছে। পাশাপাশি বিক্রিতে লাগাম টানতে মদে বিশেষ ‘করোনা ফি’ চাপিয়েছে দিল্লি সরকার। এই জন্য মদের দামের উপরে অতিরিক্ত ৭০ শতাংশ কর দিতে হচ্ছে।

 

টাইমস/জিএস

মন্তব্য করুন