খামেনির মৃত্যুতে ইরানের রাস্তায় মানুষের ঢল
ছবি: সংগৃহীত
০৯:০০ এএম | ০১ মার্চ, ২০২৬
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরানি সংবাদমাধ্যম। তার মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পরই ইরানের রাস্তায় মানুষের ঢল নেমেছে বলে জানাচ্ছে আল জাজিরা।
খামেনিকে হত্যার দাবি আগেই করছিল ইসরাইল ও যুক্তরাষ্ট্র। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পর ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।
তবে ইরানের পক্ষ থেকে বিষয়টার চূড়ান্ত ঘোষণা আসার অপেক্ষা ছিল। ইরানও সোমবার ভোর নাগাদ যখন নিশ্চিত করে যে খামেনি আর বেঁচে নেই। এরপরই ইরানের রাজধানী তেহরানের রাস্তায় মানুষের ঢল নেমে গেছে। তেহরান থেকে আল জাজিরার প্রতিনিধি বিষয়টি নিশ্চিত করেছেন।
ইরান ইতোমধ্যেই ৪০ দিনের শোক ঘোষণা করেছে। দেশটির রাস্তায় তাকে ঘিরে একাধিক শোক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানা যায়।
তবে এত কিছুর ভিড়ে ইসরাইলি হামলা থেমে নেই। কয়েক ঘণ্টা আগেই রাজধানীতে আরও একবার বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে আল জাজিরা।
যদিও এত হামলার পরও খামেনিকে ঘিরে অনুষ্ঠানগুলো ঠিকই অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে। তেহরানের রাস্তায় মানুষের ঢল তারই প্রমাণ দেয়।
এমআর/টিকে