© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানে হামলার সুযোগে গাজায় প্রবেশের সব ক্রসিং বন্ধ করেছে নেতানিয়াহুর দেশ

শেয়ার করুন:
ইরানে হামলার সুযোগে গাজায় প্রবেশের সব ক্রসিং বন্ধ করেছে নেতানিয়াহুর দেশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৩ এএম | ০১ মার্চ, ২০২৬
ফিলিস্তিনি ভূখণ্ডে সরকারি কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে থাকা ইসরায়েলি সংস্থা জানিয়েছে, ইরানে ইসরায়েলের হামলার পর নেওয়া পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে গাজা উপত্যকায় প্রবেশের সব ক্রসিং বন্ধ করা। এর মধ্যে রয়েছে রাফাহ ক্রসিং। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে এই সীমান্তপথ।

সংস্থাটি আরও জানায়, আপাতত মানবিক কর্মীদের রোটেশন স্থগিত করা হয়েছে। দাবি, সীমান্ত বন্ধ রাখলেও গাজার মানবিক পরিস্থিতিতে 'কোনো প্রভাব পড়বে না'।

তবে তথাকথিত 'যুদ্ধবিরতি' কার্যকর হওয়ার পর থেকে গাজায় প্রবেশ করা ত্রাণবাহী ট্রাকের সংখ্যা প্রত্যাশিত মাত্রার তুলনায় অনেক কম। একই সঙ্গে, চিকিৎসার জন্য বিদেশে নেওয়া জরুরি-এমন হাজারো ফিলিস্তিনি গাজা ছাড়ার অপেক্ষায় রয়েছেন।

এসকে/টিকে

মন্তব্য করুন