রয়টার্সের দাবি / ইসরায়েলি হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী নিহত
ছবি: সংগৃহীত
০৯:৪৪ এএম | ০১ মার্চ, ২০২৬
ইসরায়েলি সামরিক অভিযানের সাথে সংশ্লিষ্ট ২টি সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েলি হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ 'অপারেশন এপিক ফিউরি' অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, ইতিহাসের অন্যতম নিকৃষ্ট একজন ব্যক্তি, 'মারা গেছেন'।
তবে ইরানের ২টি গণমাধ্যমের দাবি, সুস্থ আছেন ইরানের সর্বোচ্চ নেতা।
এসকে/টিকে