© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানের ৩০টিরও বেশি স্থাপনায় ইসরাইলের বিমান হামলা

শেয়ার করুন:
ইরানের ৩০টিরও বেশি স্থাপনায় ইসরাইলের বিমান হামলা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৪ এএম | ০১ মার্চ, ২০২৬
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরও দেশটিতে হামলা থামায়নি ইসরাইল ও যুক্তরাষ্ট্র। এবার ইরানের ৩০টিরও বেশি স্থাপনায় হামলার বিষয়টি জানিয়েছে ইসরাইল। 

দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, পশ্চিম ও মধ্য ইরানের ৩০টির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।

এক বিবৃতিতে ইসরাইলের সামরিক বাহিনী জানায়, ‘সামরিক গোয়েন্দা বিভাগের নির্দেশনায় বিমান বাহিনীর ডজনখানেক যুদ্ধবিমান পশ্চিম ও মধ্য ইরানে ইরানি সন্ত্রাসী শাসনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে আরেক দফা হামলা সম্পন্ন করেছে।’

বিবৃতিতে আরও বলা হয়, হামলা চালানো হয়েছে ক্ষেপণাস্ত্র স্থাপনা, বিমান প্রতিরক্ষা কেন্দ্র এবং সামরিক সদর দপ্তরে।

ইসরাইল জানিয়েছে, ইরানে ‘শাসনব্যবস্থার লক্ষ্যবস্তু’ হিসেবে চিহ্নিত অন্যান্য স্থাপনাতেও হামলা অব্যাহত থাকবে।

এমআর/টিকে 

মন্তব্য করুন