অর্থমন্ত্রীর আজকের সব কর্মসূচি বাতিল
ছবি: সংগৃহীত
১০:২৮ এএম | ০১ মার্চ, ২০২৬
অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর আজ রোববারের (১ মার্চ) সব কর্মসূচি বাতিল করা হয়েছে। অর্থমন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বিগত নির্বাচনী প্রচারণা এবং গত কয়েকদিনের কর্ম ব্যস্ততায় তিনি কিছুটা ক্লান্তিবোধ করার কারণে রোববারের সব কর্মসূচি বাতিল করেছেন।
রোববার তার কর্মসূচিতে বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি), পিকেএসএফের চেয়ারম্যান জাকির আহমেদ খান, বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সাক্ষাৎ, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) প্রতিনিধিদের সাক্ষাৎ, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সাক্ষাৎ ও বাংলাদেশ গার্মেন্টস বায়িং হাউস অ্যাসোসিয়েশন (বিজিবিএ) প্রতিনিধিদের সাক্ষাৎ ছিল।
এমআই/টিকে