© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইতিহাসের সবচেয়ে খারাপ ব্যক্তিদের একজন খামেনি মারা গেছেন: ট্রাম্প

শেয়ার করুন:
ইতিহাসের সবচেয়ে খারাপ ব্যক্তিদের একজন খামেনি মারা গেছেন: ট্রাম্প

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৫ এএম | ০১ মার্চ, ২০২৬
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর খবর নিশ্চত করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ইতিহাসের সবচেয়ে খারাপ ব্যক্তিদের একজন খামেনি মারা গেছেন।

এটি কেবল ইরানের জনগণের জন্য নয়, বরং সমস্ত মহান আমেরিকানদের জন্য এবং বিশ্বের অনেক দেশের সেইসব মানুষের জন্য, যাদের খামেনি হত্যা করেছেন বা অঙ্গহানি করেছেন।’

ট্রাম্প বলেন, ‘ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা দীর্ঘ সময় ধরে চলতে পারে, আবার দুই থেকে তিন দিনের মধ্যে শেষও হতে পারে।’

তিনি আরও জানিয়েছেন, অভিযান শেষে ইরানের সঙ্গে উত্তেজনা প্রশমনের জন্য তাদের কাছে একাধিক ‘অপশন’ রয়েছে। এই মন্তব্য ট্রাম্প করেছেন মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে।

ট্রাম্প বলেন, ‘আমি চাইলে দীর্ঘ লড়াই চালিয়ে সবকিছু নিয়ন্ত্রণে রাখতে পারি। আবার চাইলে দুই-তিন দিনের মধ্যে হামলা শেষ করে ইরানকে বার্তা দিতে পারি যে, যদি তারা পুনরায় পারমাণবিক কার্যক্রম শুরু করে, কয়েক বছরের মধ্যে আবার আমাদের সঙ্গে মুখোমুখি হবে।’

এর আগে, ২৮ ফেব্রুয়ারি শনিবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালায়। পাল্টা জবাবে ইরান মধ্যপ্রাচ্যে থাকা বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলা পরিচালনা করে।

ট্রাম্প জানান, ইরানের সঙ্গে পারমাণবিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়েছে, কিন্তু কোনো অগ্রগতি না হওয়ায় তিনি হামলার নির্দেশ দেন।

তিনি আরও উল্লেখ করেন, ইরান চুক্তির কাছাকাছি আসে, তারপর আবার সরে যায়। তখন আমি বুঝতে পেরেছি তারা সত্যিই চুক্তি চায় না।

এরআগে ট্রাম্প বলেছেন যে, ইরানে হামলার লক্ষ্য আমেরিকান জনগণকে রক্ষা করা। ইরান কখনই পারমাণবিক কর্মসূচি চালাতে পারে না। আমরা তাদের প্রতিটি সেনাবাহিনী এবং ক্ষেপণাস্ত্র শিল্প ধ্বংস করে দেব।

এমআই/টিকে

মন্তব্য করুন