হামলার সময় কী করছিলেন খামেনি, জানাল ইরানের রাষ্ট্রীয় টিভি
ছবি: সংগৃহীত
১১:২৭ এএম | ০১ মার্চ, ২০২৬
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গতকাল শনিবার ভোরে রাজধানী তেহরানে তাঁর কার্যালয়ে কাজ করার সময় নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের এক বিবৃতির বরাতে এ তথ্য প্রচার করা হয়।
রাষ্ট্রীয় সম্প্রচারে বলা হয়েছে, তেহরানের লিডারশিপ হাউস কমপাউন্ডে হামলার সময় খামেনি দায়িত্ব পালন করছিলেন।
ঘটনাটিকে ‘রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি আগ্রাসন’ আখ্যা দিয়ে তাঁর মৃত্যুর জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল।
এর আগে উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে বিবিসি ভেরিফাই নিশ্চিত করে যে, তেহরানের ওই কমপাউন্ডের কিছু অংশে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। লিডারশিপ হাউস কমপাউন্ডই ছিল খামেনির সরকারি কার্যালয় ও কার্যক্রমের কেন্দ্র।
এদিকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) সংশ্লিষ্ট বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, নিজ কার্যালয়ে খামেনির মৃত্যু প্রমাণ করে যে তাঁর আত্মগোপনে থাকার খবরগুলো ছিল ‘শত্রুপক্ষের মানসিক যুদ্ধের’ অংশ।
এসকে/টিকে